সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Nabanna Scholarship 2022

 

নবান্ন স্কলারশিপ 2022-23 | সম্পূর্ণ আবেদন পদ্ধতি । Nabanna Scholarship 2022 [Application Form PDF]

 

 চাকরির খবর এভরিডে :- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ প্রদান করে থাকে। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।



নবান্ন স্কলারশিপ 2022 (Nabanna Scholarship)

যোগ্য ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই নবান্ন স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের প্রতিবছর 10,000 থেকে 20,000 টাকা প্রদান করা হয়, যা নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ।


আমাদের এই ওয়েব সাইট থেকে তুমি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারো। নীচে এই স্কলারশিপটির আবেদন পদ্ধতি ও বাছাই প্রক্রিয়া আলোচনা করা হলো।



প্রয়োজনীয় যোগ্যতা

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই সে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।


২) যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য যোগ্য।


৩) যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।


৪) যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপটির জন্য যোগ্য তারা, নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।


৫) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।


৬) যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।



 আবেদন পদ্ধতি

নবান্ন স্কলারশিপ আবেদন করতে হয় সরাসরি অফলাইনে । ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এটাচ করে আপনি নিজে বা অভিভাবক অফিসে গিয়ে ফর্ম জমা করে আসবেন।


1. সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ এর আবেদন ফরম ডাউনলোড করে নাও।


2. এরপর ওই আবেদনপত্রটির সাথে তোমাদের এলাকার MLA-এর সুপারিশ পত্র (MLA Recommendation Form) ও তোমার নিজের ও স্ব-ঘোষনা পত্র (Self-Declaration Form) যোগ করে দাও।


3. এছাড়াও আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র গুলি যোগ করে দাও –

  • শেষ পরীক্ষার মার্কশীট
  • বর্তমান কোর্সে ভর্তির রশিদ
  • কোন A-ক্যাটেগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট
  • এন্ট্রান্স পরীক্ষার রেঙ্ক কার্ড।


4. আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলি এর সাথে দেয়ার পরে, ফর্মটিকে নিম্নলিখিত যেকোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।



আবেদনপত্র জমা করার ঠিকানাঃ

১) দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য

Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102


২) উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য

UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015


কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারেন। ছাত্র-ছাত্রীরা এই পোষ্টের মাধ্যমেও পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।


5. নবান্ন অথবা উত্তরকণ্যা-তে আবেদনপত্রটি জমা দেয়ার পর আবেদনকারীকে প্রমান স্বরুপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেয়া হবে যে তারা পরবর্তী ক্ষেত্রে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জানার জন্য ব্যবহার করতে পারে।


6. পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।



প্রার্থী বাছাই পদ্ধতি

মেধা এবং পারিবারিক বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে এই নবান্ন স্কলারশিপ এর জন্য প্রার্থী বাছাই করা হয়। ছাত্র-ছাত্রী আবেদনপত্র জমা দেয়ার পর কর্তৃপক্ষ সে আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে এবং তারপর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বাড়িতে একটি করে চিঠি পাঠিয়ে তাদেরকে জানানো হয়।


ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত চিঠিতে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করা থাকে সেই তারিখের মধ্যে নবান্নে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপের চেক সংগ্রহ করতে পারে।


২০১৯ সাল পর্যন্ত এইভাবে স্কলারশিপের টাকা দেওয়া হত। ২০২০ সালে কোভিডের কারনে আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে সরাসরি এই স্কলারশিপের টাকা দেওয়া হয়েছিল।


নবান্ন স্কলারশিপে প্রাপ্ত টাকার অংক বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম। নিজের আবেদন পত্রের স্ট্যাটাস জানার জন্য ছাত্রছাত্রীরা রিসিপ্ট কপি নিয়ে নবান্ন অথবা উত্তরকন্যা তে যোগাযোগ করতে পারে।



আবেদন ফর্ম ডাউনলোড


👉👉2022 রিকুটমেন্ট আপডেট গ্ৰুপ :-https://chat.whatsapp.com/EZwniBbXsSRCSyS8o57k85

👉👉সমস্ত কোম্পানির জব গ্ৰুপ :- https://chat.whatsapp.com/BSL8IAERvkNF4SESHcg9dE

👉👉দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  গ্ৰুপ :- https://chat.whatsapp.com/GHIHX6Cs57m0L7qLwRizQN

👉👉টেলিগ্ৰাম গ্ৰুপ :-https://t.me/birbalghosh


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

10th pass job. Job in Kolkata. Shopping mall job. Showroom job in wb. Private job update 2024. New job Vacancy

  **Shopping mall, Electronics Showroom Job Vacancy** **বিনামূল্যে আবেদন করুন** **Total Vacancy:- Limited Vacancy** **কাজের ডিপার্টমেন্ট ( Work Department )**👇👇 **Product Packing** **Scanning** **Picking** **Supervisor** **Security Guard** **Dispute Checking** **Data Entry** **Labeling** **Loading Unloading** **Helper** **যোগ্যতা ( Qualification )  :   মাধ্যমিক পাশ/ উচ্চ মাধ্যমিক পাশ ( 10th / 12th Pass )** থাকা ও খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে ( Free Accommodation & Free Food ) **বয়স ( Years )  _ 18 থেকে 45 ( Male Candidate)**                           *18 থেকে 40 ( Female Candidate)** , **ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে  ( Male Famle Both Can Apply )** *স্যালারি  ( Salary )  _ 16500/- 21,000 + PF + ESI + OT + Incentive **সময় ( Time )   _ 9 ঘন্টা + দিনে ও রাতে কাজ ( 1 ঘন্টা করে ছুটি থাকবে ...

Hindusthan Unilever Company । Packaging job vacancy| packing job Wb | packing helper । Job | job Kolkata । pvt Job

 Hindustan Unilever Company job 💕💕              ❤🎈**Total vacancy:- 110**👇👇   **কাজের ডিপার্টমেন্ট ( Work Department )** **Product Packing** **Scanning** **Dispute Checking** **Data Entry** **Scanning** **Labeling** **Store Manager** **Loading Unloading** **Assistant** **যোগ্যতা ( Qualification ) : অষ্টম শ্রেণী / মাধ্যমিক পাশ/ উচ্চ মাধ্যমিক পাশ / গ্র্যাজুয়েশন পাশ( 8th / 10th / 12th / BA Pass )**  **বয়স ( Years ) _ 18 থেকে 45 ( Male Candidate )**                               *18 থেকে 40 ( Female Candidate)** **থাকা র জন্য রুম দেওয়া হবে ( Room Free )** **খাওয়া জন্য কোম্পানির ক্যান্টিন আছে** **মাসে 26 দিন ডিউটি ও সপ্তাহে রবিবার করে ছুটি থাকবে ( Monthly 26 Day Working & 4 Day Off )**  **এটি পারমানেন্ট ও স্থায়ী কাজ 58 বছর পর্যন্ত করতে পারবে ( Permanent Job )**  **এই কাজ টি কোম্পানির ভিতরে হবে ( Totally In-house Work )**  **এই কাজ ট...

TCS ফ্রি ইন্টার্নশিপ ও চাকরি 2023 । TCS Internship, Stipend, Eligibity Criteria 2023

TCS ফ্রি ইন্টার্নশিপ ও চাকরি 2023 । TCS Internship, Stipend, Eligibity Criteria 2023 সবাইকে অভিবাদন! আপনি যদি আপনার মূল দক্ষতাগুলিকে কার্যত বাস্তবায়িত করার সুযোগ খুঁজছেন, তাহলে আপনার জন্য TCS Free Digital Internship চালু করেছে বলে আমাদের কাছে একটি আপডেট রয়েছে। এই প্রচারণা সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টের শেষ পর্যন্ত অপেক্ষা করুন ।  Tata Consultancy Services (TCS) is an IT services, consulting and business solutions organisation that has been partnering with many of the world’s largest businesses for the past 50 years. We believe innovation and collective knowledge can transform all our futures with greater purpose. During this programme, you will get the opportunity to step into the shoes of a TCS team member and complete tasks that replicate the work that our ESG team does every day. You’ll learn how to understand and analyse a client and their needs, identify sustainability solutions for them and then present a final value proposition and matrix presentation. We hope this progr...